এবার পরীক্ষাকেন্দ্রে ঢুকলেন না শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়েও পরীক্ষার হলে প্রবেশ করেননি।
রোববার সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে অতীতের রীতি ভেঙে নিজের দেওয়া কথা রক্ষা করলেন তিনি।
এর আগে মন্ত্রী কথা দিয়েছিলেন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষার হলে প্রবেশ করবেন না। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এ কারণে তিনি এ সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে মন্ত্রী বলেন, মিডিয়ার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে পরীক্ষার হলে প্রবেশ করলে সমস্যা হয়। পরীক্ষার্থীরা পরীক্ষার কারণে এমনিতে চাপে থাকে, তার উপর এতগুলো মানুষ এক সঙ্গে একটি পরীক্ষার হলে প্রবেশ করলে তাদের ওপর বিরূপ প্রভাব পড়ে।
সকাল সোয়া ১০টায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরিদর্শনে যান তিনি। এ সময় পরীক্ষার হলের বাইরে বারান্দা ধরে হাঁটেন মন্ত্রী। জানালার ফাঁক দিয়ে আবার দরজার সামনে দাঁড়িয়ে তিনি পরীক্ষার্থীদের দেখেন। বাইরে দাঁড়িয়ে কথা বলেন কর্তব্যরত শিক্ষকদের সঙ্গে। কেন্দ্রের বাইরে অভিভাবকদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী।
গত ২৩ মার্চ এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষামন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন তিনি পরীক্ষার হলে প্রবেশ করবেন না।
এর আগে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসে পরীক্ষার হলে প্রবেশ না করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শদনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ফাহিমা খাতুন। মাদরাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছায়েফ উল্লাহসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 