সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ
সোমবার ভোর পাঁচটা থেকে সিলেটেরে সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। রাতের ভারী বর্ষণে পাহাড়ি ঢলের স্রোতে শ্রীমঙ্গলে আখাউড়া-সিলেট রেলপথের সংস্কারাধীন ১৫৭ নম্বর জানকিছড়া রেলসেতুটি ভেসে গেছে।
শ্রীমঙ্গলের গণপূর্ত (রেল) বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আলী আজম বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ভারী বর্ষণে এই রেলসেতুর পিলার দেবে ও গার্ডার ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে একই স্থানে নতুন করে পিলার নির্মাণ করে সেতু সংস্কারের কাজ চলছিল। একই সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ীভাবে একটি সেতু নির্মাণ করা হয়।
আজ ভোরে পাহাড়ি ঢলে এই সেতুটি ভেসে যায়। ক্ষতিগ্রস্ত সেতু নির্মাণ করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে বেশ সময় লাগবে বলেও তিনি জানান। কমপক্ষে ২৪ থেকে ৩০ ঘণ্টা সময় লেগে যেতে পারে। এ পরিস্থিতিতে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেনগুলোকে শ্রীমঙ্গল স্টেশন থেকে চলাচল করতে হতে পারে জানান আলী আজম।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 