News Bangla 24 BD | ৬ মাসের মধ্যে আবাসিক এলাকার অবৈধ স্থাপনা সরাতে হবে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

৬ মাসের মধ্যে আবাসিক এলাকার অবৈধ স্থাপনা সরাতে হবে


আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর আবাসিক এলাকার অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছয় মাসের মধ্যে রাজউক, গৃহায়ণ কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছয় মাসের সময় গণনা আজ থেকে শুরু হচ্ছে বলে সিদ্ধান্ত হয় বৈঠকে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, আবাসিক এলাকার চরিত্র ও বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আতঙ্ক সৃষ্টি করে নয় বরং মানুষকে বুঝিয়ে তাদের সঙ্গে নিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

রাজধানীর আবাসিক এলাকা থেকে আগামী ছয় মাসের মধ্যে এসব স্থাপনা সরিয়ে নিতে হবে। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো সরে না গেলে তাদের গ্যাস-বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়া হবে, ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কোনো কর ও মূসক নেওয়া হবে না।

মন্ত্রিসভার বৈঠকে হওয়া অন্য সিদ্ধান্তগুলো হলো আবাসিক এলাকায় পার্কিংয়ের জন্য রাখা জায়গায় কোনো স্থাপনা থাকলে তা সরিয়ে ফেলতে হবে। কোনো বার থাকলে সেই বারের লাইসেন্স বাতিল করতে হবে। নতুন করে আবাসিক এলাকায় কোনো বারের লাইসেন্স দেওয়া যাবে না। গেস্ট হাউস থাকলে তা সরাতে হবে। এই সিদ্ধান্তগুলো আগামী ছয় মাসের মধ্যে কার্যকর করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ