News Bangla 24 BD | তিন ধাপে কমবে জ্বালানি তেলের দাম - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

তিন ধাপে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই তিন ধাপ মিলে জ্বালানি তেলের দাম কমতে পারে লিটারপ্রতি মোট ২০ টাকার মতো। সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানিয়েছেন।

ইতোমধ্যে ফার্নেস অয়েলের দাম কমানো হয়েছে। এরই ধারাবাহিকতায় অকটেন, কেরোসিন, ডিজেল ও পেট্রোলের দাম প্রথম দফায় কমানো হবে। সব ধরনের তেলের প্রতি লিটারের দাম গড়ে সাড়ে ১১ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে সর্বোচ্চ সাড়ে ১৩ টাকা কমানোর সুপারিশ করেছে অর্থমন্ত্রণালয়। এ বিষয়ে এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের চাহিদা অনুযায়ী অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ সুপারিশ তৈরি করে তা অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। অর্থমন্ত্রীর সাড়া পেয়েই তেলে দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।

ডিজেলের প্রতি লিটার সর্বোচ্চ দাম কমছে ১৩ টাকা ৬০ পয়সা। বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হয় ৬৮ টাকায়। এতে সরকারের লাভ হয় ২৩ টাকা ৩২ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম কমিয়ে ৫৪ টাকা ৪০ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এতে সরকারের লাভ হবে ৯ টাকা ৭২ পয়সা।

প্রতি লিটার অকটেনে দাম কমছে ৯ টাকা ৯০ পয়সা। বর্তমানে প্রতি লিটার অকটেন ৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এটা ৮৯ টাকা ১০ পয়সা বিক্রি করার প্রস্তাব করা হয়েছে। চলতি বছর জানুয়ারি-মার্চ সময়ে প্রতি লিটার অকটেনে সরকারের লাভ হয়েছে ৩৭ টাকা । দাম সমন্বয়ের পর প্রতি লিটারে লাভ হবে ২৭ টাকা ১১ পয়সা।

প্রতি লিটার কেরোসিন দাম কমছে ১৩ টাকা ৬০ পয়সা। বর্তমানে প্রতি লিটার কোরোসিন বিক্রি হচ্ছে ৬৮ টাকা। এতে সরকারের লাভ হয় ২২ টাকা ৭১ পয়সা। কেরোসিনের দাম কমিয়ে ৫৪ টাকা ৪০ পয়সা করার সুপারিশ করা হয়েছে। এতে সরকারের লাভ হবে ৯ টাকা ১১ পয়সা।

প্রতি লিটার পেট্রোলের দাম কমছে ৯ টাকা ৬০ পয়সা। বর্তমানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬ টাকায়। এতে সরকারের লাভ হয় ৩৩ টাকা ৫০ পয়সা। প্রতি লিটার পেট্রোলের দাম ৮৬ টাকা ৪০ পয়সা বিক্রির সুপারিশ করা হয়েছে। এতে সরকারের লাভ হবে ২৩ টাকা ৯০ পয়সা।

ফার্নেস অয়েলের দাম ইতিমধ্যে কমানো হয়েছে। দাম কমানোর আগে প্রতি লিটার বিক্রি হতো ৬০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৪৮ টাকা। দাম কমানোর আগে প্রতি লিটারে লাভ হতো ২৬ টাকা ২৩ পয়সা। দাম কমানোর পর লাভ হচ্ছে ১৪ টাকা ২৩ পয়সা।

এ বিভাগের অন্যান্য সংবাদ