সোহেল হত্যা: প্রিমিয়ারের ১৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাছিম আহমেদ সোহেল হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত সোহানসহ ১৬ ছাত্রকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমদ রাজীব চৌধুরী মঙ্গলবার জানিয়েছেন সেইসঙ্গে আরও সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ প্রশাসনে গত ২৯ মার্চ হওয়া সংঘর্ষের পর তদন্তের প্রেক্ষিতে ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
“আরও সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না তা ১০ এপ্রিলের মধ্যে জানতে চেয়ে নোটিস দেওয়া হয়েছে।”
সাজা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে তিন জন ছাড়া বাকিরা বাণিজ্য অনুষদের শিক্ষার্থী। গত ২৯ মার্চ নগরীর ওয়াসার মোড়ে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে এক অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিরোধের জের ধরে নাসিম আহমেদ সোহেলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পরদিন সোহেলের বাবা আবু তাহের তার ছেলেরই এক সময়ের বন্ধু সোহানসহ ১৬ জনের বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা করেন, যাতে অজ্ঞাতনামাদেরও আসামি করা হয়। ভিডিও ফুটেজে সোহানকে ছুরি বের করে সোহেলকে আঘাত করতে দেখা যায় বলে পুলিশ জানিয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 