News Bangla 24 BD | রিজার্ভ চুরি : আরো ৯৭ লাখ ডলার ফেরত দেবেন কিম - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রিজার্ভ চুরি : আরো ৯৭ লাখ ডলার ফেরত দেবেন কিম


ক্যাসিনো জাঙ্কেট অপারেটর কিম ওয়াং বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের আরো ৯৭ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেবেন। মঙ্গলবার ফিলিপাইনের সিনেটে শুনানির সময় এ প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ ভাগাভাগির সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং অর্থ ফেরত দেওয়ার বিষয়ে অভিযুক্তদের নিয়ে শুনানি করছে ফিলিপাইনের সিনেট। মঙ্গলবার ফিলিপাইনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুনানি হয়।

এর আগে তিন বার শুনানি হয়। শুনানির পর ফিলিপাইনের মুদ্রা পাচার কর্তৃপক্ষের (এএমএলসি) কাছে প্রথম কিস্তিতে ৪৬ লাখ ডলার এবং দ্বিতীয় কিস্তিতে ৮ লাখ ৩১ হাজার ডলার ফেরত দিয়েছেন। এবার প্রতিশ্রুতি দিলেন আরো ৯৭ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেবেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে ভুয়া নির্দেশনাপত্র দেখিয়ে তুলে নেয় হ্যাকাররা। এ অর্থ দুই হ্যাকার ফিলিপাইনে নিয়ে যায় এবং দেশটির রিজল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে জুয়ার টেবিলে হাতবদল হয়।

ঘটনা ফাঁস হওয়ার পর বাংলাদেশ ব্যাংক চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ