আজ নতুন গভর্নরের প্রথম পর্ষদ সভা
কেন্দ্রীয় ব্যাংকে পরিচালনা পর্ষদের সভা আজ বুধবার। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে ফজলে কবির নিযুক্ত হওয়ার পরে প্রথম পরিচালনা পর্ষদের এ বৈঠক করতে যাচ্ছেন তিনি।
জানা গেছে, আজকের সভায় নতুন পরিচালক হিসেবে যোগ দেবেন অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান ও জামালউদ্দিন আহমেদ এবং বিআইডিএস-এর গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান।
ব্যাংক সূত্রে জানা যায়, পর্ষদ সভার আলোচনায় বেশি গুরুত্ব রিজার্ভ লুটের বিষয়টি। সরকারি তদন্ত কমিটির অগ্রগতি ও মামলার তদন্তকারি সংস্থা সিআইডির অনুসন্ধান নিয়ে। আলোচ্যসূচিতে শুন্য হওয়া দুই ডেপুটি গভর্নর নিয়োগের বিষয়টিও রয়েছে।
নতুন গভর্নর, দুই পরিচালক ও রিজার্ভের অর্থ লুটের ঘটনা প্রকাশ হওয়ার পর এটিই পর্ষদের প্রথম সভা।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 