News Bangla 24 BD | রাজধানীতে অ্যাসিডে একই পরিবারের ৪ জন দগ্ধ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে অ্যাসিডে একই পরিবারের ৪ জন দগ্ধ


রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

গুরুতর অবস্থায় বৃহস্পতিবার সকালে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে।

দগ্ধ চারজন হলেন সুরুজ আলম খান, তার স্ত্রী মাহফুজা আক্তার সুবর্ণা, মেয়ে সানজিদা সুলতানা রিমা ও সুবর্ণার বোন নিলুফার।

সুবর্ণা স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোরে ঘরের দরজা খোলা থাকা অবস্থায় মুখোশ পরা দুই যুবক ঢুকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। এ সময় তার স্বামী ওই যুবকদের পাশে দাঁড়িয়ে ছিলেন। অ্যাসিডে স্বামী সামান্য দগ্ধ হন। পারিবারিক কলহের জেরে তার স্বামী এ ঘটনা ঘটাতে পারেন বলে অভিযোগ করেন সু্বর্ণা।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা জেনেছি যে, কালো মুখোশধারী দুজন লোক অ্যাসিড ছুড়ে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ