News Bangla 24 BD | 'বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে আসছে' - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে আসছে’


আজ বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তৃতীয় সার্ক কৃষিমন্ত্রী সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দক্ষিণ এশিয়াকে আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে চাই। আমাদের সমস্যা প্রায় একই রকম, তাই সমাধানও প্রায়ই একই রকম হবে। এজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করা প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সময়ই আঞ্চলিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে কলকাতায় এক রাষ্ট্রীয় ভোজ সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দক্ষিণ এশিয়ার জনগণের জীবন-জীবিকার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার বিষয়টি প্রথম তুলে ধরেন। তখন থেকেই বাংলাদেশ তার বৈদেশিক নীতিতে আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে আসছে।

দেশের অর্থনীতির সামগ্রিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে আমরা মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জিডিপি প্রবৃদ্ধির ৬ শতাংশের বৃত্ত ভেঙে আমরা ৭.০৫ শতাংশে উন্নীত করেছি। মাথাপিছু আয় ২০০৫-০৬ অর্থবছরের ৫৪৩ ডলার থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ১ হাজার ৪৬৬ ডলার হয়েছে।

সার্ক সিড ব্যাংক ও ফুড ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, কোনো দুর্যোগ-দুর্বিপাকে আমরা যেন একে-অপরের সহযোগিতা করতে পারি, সেজন্য সার্ক সিড ব্যাংক ও ফুড ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সার্ক কৃষিবিষয়ক মন্ত্রিসভার সভাপতি এবং ভারতের কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রাধা মোহন সিং, সার্ক মহাসচিব বদরুল বাহাদুর ছাপা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ