নিজামীর সঙ্গে দেখা করলেন স্ত্রীসহ পরিবারের সদস্যরা
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ একাত্তরের যুদ্ধাপরাধে মৃত্যুর পরোয়ানা প্রাপ্ত বন্দি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে তার স্ত্রীসহ পরিবারের ৬ সদস্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ নিজামীর সঙ্গে তারা সাক্ষাৎ করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, নিজামীর সঙ্গে সাক্ষাতের জন্য পরিবারের সদস্যরা বৃহস্পতিবার আবেদন করেন। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে নিজামীর স্ত্রী বেগম সামসুন্নাহার নিজামী, ছেলে ব্যারিস্টার নজীব মোমেন, দুই পুত্রবধূ ও মেয়েসহ পরিবারের ৬ সদস্য নিজামীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বেলা দেড়টার দিকে তারা কারাচত্বর ত্যাগ করেন। ইতোপূর্বে আদালত কর্তৃক মতিউর নিজামীর মৃত্যু পরোয়ানা বহালের রায় ঘোষণার পর গত ১৬ মার্চ এবং ২৪ মার্চ ও ৩১ মার্চ তিন দফা ছেলে নাজিবসহ তিন আইনজীবী এবং পরিবারের সদস্যরা দেখা করেছেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছর ৬ জানুয়ারি আপিল আংশিক মঞ্জুর করে সেই ফাঁসির রায়ই বহাল রাখে সর্বোচ্চ আদালত।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 