নাজিম হত্যা: জবিতে রোববার ছাত্রধর্মঘটের ডাক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র নাজিমুদ্দিন সামাদ হত্যায় জড়িতদের চিহ্নিত করে শনিবার রাত ১২টার মধ্যে গ্রেফতার না করলে রোববার বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্রধর্মঘটের পালনের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেছে।
এই হত্যাকণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠে গোটা বিশ্ববিদ্যালয়। সকাল ৯টা থেকেই বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে খণ্ড খণ্ড মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এরপর দুপুর ১২টার দিকে তারা মিছিল নিয়ে ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজার, লক্ষ্মীবাজার ঘুরে ক্যাম্পাসের প্রধান ফটকে জড়ো হন। এসময় তারা সদরঘাট-গুলিস্তান সড়ক অবরোধ করে আগুন জালিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর ২টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানান, অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় আমাদের মত শিক্ষার্থীরা নিরাপত্তা হীনতার ভুগছে। বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা থাকলে আজকে এ ধরনের নারকীয় হত্যা কাণ্ড ঘটত না। নাজিমু্দ্দিনের হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচার করতে হবে।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা হত্যাকারীদের গ্রেফতারে শনিবার রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন। এর মধ্যে তাদেরকে গ্রেফতার না করা হলে রোববার বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্রধর্মঘট এবং পরবর্তীতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন শিক্ষার্থীরা।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলাকারীদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি আহবান জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস থেকে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুর মোড় এলাকায় দুর্বৃত্তদের চাপাতির কোপে ও পরে গুলিতে ঘটনাস্থলেই নাজিমুদ্দিন সামাদ নিহত হন।তিনি সিলেটের গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে।তার বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। ফেসবুক পাতায় তিনি নিজেকে সিলেট জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন। সামাদ ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে অনলাইনে লেখালেখি করতেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 