News Bangla 24 BD | বাংলাদেশি ব্লগারদের আশ্রয়ের কথা ভাবছে যুক্তরাষ্ট্র - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি ব্লগারদের আশ্রয়ের কথা ভাবছে যুক্তরাষ্ট্র


বিপদের মুখে রয়েছেন, এমন বাংলাদেশের ব্লগারদের বাছাই করে কয়েকজনকে আশ্রয় দেয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরে নিয়মিত ব্রিফিংয়ে উপমুখপাত্র মার্ক টোনার এ কথা বলেন। শুক্রবার ফক্স নিউজ অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদকে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে মার্ক টোনার বলেন, বাংলাদেশের কিছু ব্লগারকে আশ্রয় দেয়ার বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চরম ঝুঁকির মধ্যে থাকা নির্দিষ্ট সংখ্যক ব্লগারের জন্য এটি একটি বিকল্প হতে পারে। বিষয়টি বিবেচনায় আছে।
একের পর এক জঙ্গি হামলা ও হুমকির প্রেক্ষাপটে বাংলাদেশের মুক্তমনা লেখকদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দিতে পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে সুপারিশ করেছিল ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)।
গত বুধবার পুরান ঢাকায় চাপাতি দিয়ে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় নাজিমকে। তিনি ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাসে জঙ্গিবাদ, ধর্মান্ধতার সমালোচনা করেছেন। এ ধরনের লেখালেখির কারণে তাকে খুন করা হতে পারে বলে তার পরিবার ও বন্ধুদের ধারণা। তবে এ ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
প্রসঙ্গত, বাংলাদেশে ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ছয়জন অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক ও প্রকাশককে হত্যা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ