চলছে বর্ষবরণের প্রস্তুতি, রমনা বটমূলে থাকবে কঠোর নিরাপত্তা
বাঙালির দ্বারে কড়া নাড়ছে নতুন বাংলা সন ১৪২৩। আর মাত্র ক’দিনই বা বাকি। বাংলা বর্ষকে তাই বরণ করতে প্রস্তুত বাঙালিরাও। প্রস্তুত হচ্ছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকার নিরাপত্তায় ১১ হাজার আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি র্যাব, ডিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে থাকবে। এছাড়া এখন থেকেই ওই এলাকায় গোয়েন্দা নজরদারি চলছে বলে জানানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার জানান, ‘ডিএমপি রমনা এলাকায় ইতোমধ্যে কাজ শুরু করেছে। নাগরিকদের নিরাপত্তার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি জানান, এবছর নিরাপত্তা ব্যবস্থা অন্যবারের তুলনায় অনেক বেশি। রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, শাহবাগসহ আশেপাশের এলাকায় উন্নতমানের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
রাজধানীতে নিরাপত্তায় ২০ হাজার আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, রমনা বটমূলে আসা দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে একটি অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা দেয়া হবে।
বাংলা সংস্কৃতির ঐতিহ্যের ধারক রমনার বটমূলও সাজছে। নববর্ষকে ঘিরে ছায়ানটের উদ্যোগে নির্মিত হচ্ছে বৈশাখী মঞ্চ। পার্কের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে নানা রঙের আল্পনা ও চিত্রকর্ম। তৈরি করা হচ্ছে বাশ, বেত ও কাঠের তৈরি বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। পরিচ্ছন্নতা কর্মীরাও ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।
ছায়ানট সূত্র জানায়, পহেলা বৈশাখের প্রথম প্রহরে সকাল সোয়া ৬টায় অনুষ্ঠানের মূলমঞ্চে ছায়ানটের শিল্পীদের অংশগ্রহণে শুরু হবে সংগীতানুষ্ঠান। বেলা সাড়ে ৯টা পর্যন্ত গান, নৃত্য, আবৃত্তি হবে। পাশাপাশি থাকছে পান্তা, ইলিশসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী রকমারি খাবারের সব আয়োজন।
জানা গেছে, রমনার বটমূলে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আলাদাভাবে নির্মিত হচ্ছে আরো একটি মঞ্চ। ছায়ানটের অনুষ্ঠান শেষ হবার পর এই মঞ্চে শুরু হবে সংগীতানুষ্ঠান। অতিথি শিল্পীদের অংশগ্রহণে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 