News Bangla 24 BD | কারাগারের সঙ্গে সম্পর্ক ছোটবেলা থেকেই : প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কারাগারের সঙ্গে সম্পর্ক ছোটবেলা থেকেই : প্রধানমন্ত্রী


জাতির জনক বঙ্গবন্ধুর জীবনের অনেকাংশই কেটেছে কারাগারে। সেজন্য সবসময় কারাগারে আসতে হয়েছে। তাই কারাগারের সঙ্গে ছোটবেলা থেকেই সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে অনেকবার বঙ্গবন্ধুকে কারাগারে যেতে হয়েছে। ভাষা আন্দোলনসহ সব আন্দোলনেই তাকে কারাগারে রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন আপনজনকে না দেখার কষ্ট আমি বুঝি। পরিবারের সঙ্গে ফোনে কথা বললে বন্দীরা মানসিক শক্তি পাবে। তাই কারাগারে ল্যান্ডলাইন ফোন স্থাপন করতে হবে। এসময় আসামীদের মাসে একবার পরিবারের সঙ্গে ফোনে কথা বলানোর ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জেলখানায় নিহত জাতীয় ৪ নেতাকে স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ