News Bangla 24 BD | ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা


ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম রহমতুল্লাহকে উত্তরের সভাপতি ঘোষণা করা হয়েছে।

রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদকে দক্ষিণের সাধারণ সম্পাদক এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক খানকে উত্তরের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

এছাড়া উত্তর ও দক্ষিণের সব থানা এবং প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ।

এই প্রথম আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের দুটি কমিটি গঠন করা হলো। প্রায় ১৩ বছর পর শাসক দল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এর আগে ২০০৩ সালের ১৮ জুনের সম্মেলনে ঢাকার প্রাক্তন মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করা হয়। মোহাম্মদ হানিফের মৃত্যুর পর ওমর আলী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেও ১/১১`র প্রেক্ষাপটে এমএ আজিজ ভারপাপ্ত সভাপতির দায়িত্ব পান।

গত ২৩ জানুয়ারি এমএ আজিজের মৃত্যুর পরে সভাপতি পদটি শূন্য হয়ে যায়। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই সংগঠনকে গতিশীল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করার উদ্যোগ নেয়। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরে উত্তরে কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান এবং দক্ষিণে ড. আব্দুর রাজ্জাককে দায়িত্ব দেওয়া হয়েছিল নগরের কমিটি সমন্বয় করতে। দায়িত্ব নিয়ে তারা দুই ভাগে নগরের উত্তর ও দক্ষিণের কমিটি এবং নগরের থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির খসড়া তালিকা প্রধানমন্ত্রীর কাছে জমা দেন গত সেপ্টেম্বরে।

সংবাদ সম্মেলনে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ড. আবদুর রাজ্জাক, কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুখ খান, আফজাল হোসেন, ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, প্রচার ও প্রকাশনা বিষয়ক উপসম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, এস এম কামাল, ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। এছাড়াও ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ