কালিয়াকৈরে দলীয় প্রার্থীর বিরুদ্ধে পিতা-পুত্র বিদ্রোহী প্রার্থী
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুরের কালিয়াকৈরে দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে পিতা-পুত্র বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানাযায় , আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল আলীমকে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রদান করা হয় । তার বিরুদ্ধে বিদ্রোহী করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমাদেন আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আলাউদ্দিন মোল্লা ।
অপর দিকে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ আলাউদ্দিন মোল্লার পুত্র ও আটাবহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন শাকিলও দলীয় প্রার্থী আব্দুল আলীমের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে গত বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিল করেন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে পিতা-পুত্র বিদ্রোহ প্রার্থী হওয়ায় উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে । এব্যাপারে আলাপকালে বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৌশল গত কারণে আমরা পিতা-পুত্র দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছি।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 