News Bangla 24 BD | জ্বালানি তেলের সঙ্গে সিএনজির দাম সমন্বয়ের দাবি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের সঙ্গে সিএনজির দাম সমন্বয়ের দাবি


জ্বালানি তেলের সঙ্গে সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম সমন্বয় করার দাবি করা হয়েছে। তেলের দাম কমানো হলে আর সিএনজির দাম বাড়ানো হলে সিএনজি ব্যবহারে মানুষের আগ্রহ কমে যাবে। ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগ।

মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওয়ার্কশন ওনার্স অ্যাসোসিয়েশন এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ খান। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফারহান নূর, মনোরঞ্জন ভট্ট, জহিরুল ইসলাম জয়, নজরুল ইসলাম, একেএম আলমগীর, সফিউদ্দিন, মিজানুর রহমান রতনসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২৩ এপ্রিল অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে যদি তেলের দাম কমানো হয় তাহলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে তারা। নেতারা বলেন, জ্বালানি তেলের দাম কমানো হলে আর সিএনজির দাম একই থাকলে বৈষম্য তৈরি হবে। সিএনজি ব্যবহারে মানুষের আগ্রহ কমে যাবে। গণপরিবহনে নৈরাজ্য তৈরি হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কোনো সুবিধা পৌঁছাবে না। এছাড়া এই খাতে প্রচুর বিনিয়োগ করা হয়েছে। যদি সিএনজি ব্যবহার কমে যায় তবে বিনিয়োগ ঝুঁকিতে পড়বে।

বর্তমানে ৫৯০টি সিএনজি আছে যেখানে তিন হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এছাড়া দুই হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করে তিন লাখ গাড়ি সিএনজিতে রূপান্তর করা হয়েছে।
সংবাদ, সম্মেলনে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে সিএনজির দাম কমানো উচিত কিন্তু বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। দাম বাড়ানো হলে গণপরিবহনে সিএনজি ব্যবহারে নিরুৎসাহিত হবে। এতে বায়ু দূষণ বাড়বে।

এ বিভাগের অন্যান্য সংবাদ