News Bangla 24 BD | সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা গ্রেফতার


সোনালী ব্যাংক থেকে প্রায় সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে দুদকের উপ সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদিন তাদের গ্রেফতার করেন। আজই বিচারিক আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- সোনালী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোশাররফ হোসেন ও জাকির হোসেন।

এ বিষয়ে দুদক সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ জুলাই প্রায় সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীতে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। যার একটি মামলায় ৬ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকা ও অপর মামলায় ৪ কোটি ১৪ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আর ওই মামলার তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ