News Bangla 24 BD | জনগণ নির্বিঘ্নে নববর্ষ উৎসব পালন করছে : আইজিপি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জনগণ নির্বিঘ্নে নববর্ষ উৎসব পালন করছে : আইজিপি


আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, এবার জনগণ নির্বিঘ্নে নববর্ষ উৎসব পালন করছে। বৈশাখের ছুটিসহ তিন দিনের ছুটি ও প্রচণ্ড গরমের কারণে এবার লোকজনের উপস্থিতি অন্যবারের চেয়ে কম।

বৃহস্পতিবার রমনা পার্কে বেড়াতে এসে সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। কোথাও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি।

আইজিপি বলেন, অন্যান্য বছরের তুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় খুব বেশি কড়াকড়ি আরোপ করা হয়নি। শুধুমাত্র নগরবাসী নিরাপদে ঘরে ফিরতে পারে এজন্য বিকেল ৫টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করতে বলা হয়েছে। আর সূর্যাস্তের পূর্বে জনসাধারণকে চলে যেতে বলা হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা সব সময় আছে। তাই মানুষের আস্থা আরো বাড়াতে কাজ করা হচ্ছে। নববর্ষ উৎসবে ভাটা পড়ুক এমন কিছু করা হয়নি।

সাধারণ জনগণ অনেকেই অভিযোগ করেছেন, রমনা পার্কে কোনো অনুষ্ঠান নেই, মেলা্ও নেই। তাই লোকজন পার্ক ছেড়ে চলে যাচ্ছে? এ ব্যাপারে জানতে চাইলে আইজিপি বলেন, রমনা পার্কে কোনো দিন মেলা ছিল না। আর নতুন করে কোনো অনুষ্ঠান বন্ধও করা হয়নি। আগে যা যা হতো, এখনও তাই হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ