আইএস’র কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট’র (আইএস) সাংগঠনিক কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তবে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আইএসের প্রকাশনা ‘দাবিক’-এর ১৪ তম সংখ্যায় কথিত আইএসের বাংলাদেশ প্রধান শেখ আবু-ইব্রাহিম আল-হানিফের সাক্ষাৎকার প্রকাশের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আইএসের কোনো ঘাঁটি বাংলাদেশে নেই। কোনো সংগঠন বাংলাদেশে নেই। আইএসকে হয়তো অল্প দু-একজন বিশ্বাস করতে পারে। কোনো বিদেশি মতাদর্শের লোক এই দেশে ঘাঁটি গেড়ে অন্য দেশে আক্রমণ করবে, সেটা হবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের জঙ্গি সংগঠনের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশের আক্রমণের সুযোগ দেওয়া হবে না। সংখ্যালঘুদের আক্রমণ আমাদের ইসলাম ধর্ম প্রশ্রয় দেয় না। কাজেই যারা এগুলো বলে, তারা ইসলাম ধর্মের তো নয়ই, এরা মানবতার শত্রু। আমি আগেও বলেছি এখনো বলছি, এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র।’ এর কোনো ভিত্তি নেই। এই ষড়যন্ত্রের অন্যতম উদ্দেশ্যে হলো এদেশে যে জঙ্গি আছে তা প্রমাণ করা। যা কোনদিনই সম্ভব হবে না। কেননা এই সরকার জঙ্গিবাদকে কখনোই সমর্থন করে না।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 