News Bangla 24 BD | মেয়র মান্নান ফের গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্যানেলের সদস্য অধ্যাপক এম এ মান্নানকে ফের গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার সন্ধ্যার পর তিনি কালিয়াকৈরে একটি অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার পথে মৌচাক এলাকা থেকে গাজীপুর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক মেয়র মান্নানকে বরখাস্তের আদেশ উচ্চ আদালত স্থগিত করায় আগামী রোববার সিটি কর্পোরেশনে তার অফিস করার কথা ছিল। উচ্চ আদালতের আদেশে দায়িত্ব ফিরে পাওয়ার ২ দিন আগেই তাকে ফের গ্রেফতার করা হলো। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা। এতে মেয়র অধ্যাপক মান্নান সর্বোচ্চ আদালতের আদেশেও দায়িত্ব পালনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মেয়রের ঘনিষ্ঠ সূত্র জানায়, মেয়র এম এ মান্নান শুক্রবার গাজীপুর সিটি কর্পোরেশনের সালনায় একটি মসজিদ উদ্বোধন করেন। পরে এলাকাবাসীর সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। এলাকায় মাগরিবের নামাজ শেষে কালিয়াকৈরে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে গাজীপুর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ