News Bangla 24 BD | ‘সুনির্দিষ্ট মামলায় শফিক রেহমান গ্রেপ্তার’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘সুনির্দিষ্ট মামলায় শফিক রেহমান গ্রেপ্তার’


আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিক শফিক রেহমানকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা রেজিস্ট্রারদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এটা এখন একটি তদন্তাধীন বিষয়। তদন্তে যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে তিনি শাস্তি পাবেন। আর যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে তিনি মুক্তি পাবেন।

পল্টন থানায় ২০১৫ সালে দায়ের হওয়া একটি মামলায় গতকাল সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

ডিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির উপকমিশনার মাসরুকুর রহমান খালেদ জানান, জয়ের ওপর যুক্তরাষ্ট্রে হামলার বিষয়ে মোহাম্মদউল্লাহ মামুন নামে একজনকে আসামি ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। ডিবি পুলিশ মামলাটির তদন্ত করে। তদন্তে যুক্তরাষ্ট্রের ওই হামলার ঘটনায় শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামির তালিকাভুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ