News Bangla 24 BD | প্রবাসীরা টাকা পাঠাতে পারবেন মোবাইলে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রবাসীরা টাকা পাঠাতে পারবেন মোবাইলে


মোবাইলে প্রবাসী আয় বা মানি ট্রান্সফার সেবা চালু করেছে মাস্টার কার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন ও বিকাশ। এতে এতে প্রবাসী বাংলাদেশিরা তাদের স্বজনদের কাছে সরসারি মোবাইলে রেমিট্যান্স পাঠাতে পারবেন।

রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে মাস্টার কার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন, বিকাশ ও ব্র্যাক ব্যাংক সেবা চালু করে।

মোবাইলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে একজন বিকাশ গ্রাহক একবারে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পাঠাতে পারবেন। দিনে পাঁচবার একজন লেনদেন করতে পারবেন। একদিনে সর্বোচ্চ ১ লাখ ১৫ হাজার টাকা পাঠানো যাবে। মাসে সর্বোচ্চ ২০ বার লেনদেন করা যাবে। আর মোবাইলে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা রাখা যাবে।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরেফ হোসেন, বিকাশের এমডি সিইও কামাল কাদীর, মাস্টার কার্ডের গ্রুপ এক্সিকিউটিভ ম্যাথিউ ড্রাইভার, ওয়েস্টার্ন ইউনিয়নের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জ্যাঁক ক্লড ফারাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ