News Bangla 24 BD | মে মাসের প্রথম সপ্তাহে এসএসসির ফল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মে মাসের প্রথম সপ্তাহে এসএসসির ফল


চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী মাসের ৫ থেকে ৭ তারিখের মধ্যে প্রকাশ করা হবে।

মঙ্গলবার ঢাকা আন্তঃশিক্ষা বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, মে মাসের ৫ থেকে ৭ তারিখের মধ্যে যেকোনো দিনের সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যে তারিখটি নির্দিষ্ট করে দেবেন, সেদিনই প্রকাশ করা হবে এসএসসির ফলাফল।

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবীর চৌধুরী বলেন, ‘আগামী মে মাসের ৭ তারিখের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। এ লক্ষ্যে সময় নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।’

গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন।

প্রসঙ্গত, এবার এসএসসি পরীক্ষায় বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের পরীক্ষা আগে হয়। পরে হয় সৃজনশীল অংশের পরীক্ষা। দুই অংশের পরীক্ষার মাঝে ১০ মিনিট সময়ের ব্যবধান ছিল। এত দিন সৃজনশীল অংশ আগে হতো, পরে এমসিকিউ অংশ হতো।

এ বিভাগের অন্যান্য সংবাদ