প্রাথমিকে বৃত্তি পেল ৮২৫০০ শিক্ষার্থী
২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। গতবারের তুলনায় এবার ২৭ হাজার ৫০০ বেশি শিক্ষার্থী বৃত্তি পেল।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বেড়েছে। গত বছর প্রাথমিকে বৃত্তি পেয়েছিল ৫৫ হাজার শিক্ষার্থী। এবার ২৭ হাজার ৫০০ বেশি শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী মেধা কোটায় ট্যালেন্টপুলে ও ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, গত বছর ট্যালেন্টপুলে ২২ হাজার ও সাধারণ বৃত্তি পেয়েছিল ৩৩ হাজার শিক্ষার্থী। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের আগে প্রতি মাসে ২০০ টাকা করে দেওয়া হতো। এবার বাড়িয়ে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্তদের মাসে ১৫০ টাকার পরিবর্তে ২২৫ টাকা করে দেওয়া হবে।
মোস্তাফিজুর রহমান জানান, এবার সাধারণ কোটায় বৃত্তির সংখ্যা ৪৯ হাজার ৫০০ হওয়ায় মোট ৭ হাজার ৯০৬টি ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ডের প্রতিটিতে ৬টি (৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রী) সাধারণ বৃত্তি হিসেবে ৪৭ হাজার ৪৩৬টি ‘সাধারণ বৃত্তি’ দেওয়া হয়েছে। অবশিষ্ট ২০৬৪টি বৃত্তি কোটা থেকে প্রতিটি উপজেলা কিংবা থানার জন্য আরো ৪টি করে (২ জন ছাত্র, ২ জন ছাত্রী) করে ৫০৯টি উপজেলা কিংবা থানায় মোট ২০৩৬টি সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে। বাকি ২৮টি সাধারণ বৃত্তির জন্য ৮ বিভাগের ছাত্র ছাত্রীদের ফলাফলের ভিত্তিতে প্রতিটি বিভাগ থেকে ৩টি করে ২৪টি সাধারণ বৃত্তি প্রদানের পর আরো ৪টি কোটা অবশিষ্ট রয়েছে।
সিটি কর্পোরেশন ও পৌরসভার বাইরে এখন থেকে গ্রামাঞ্চলের স্কুলের সব শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গ্রামের স্কুলগামী সব ছেলে-মেয়েকে উপবৃত্তি দেওয়া হবে। আগে বিভিন্ন হারে উপবৃত্তি দেওয়া হতো, এখন তা থাকছে না। উপবৃত্তির টাকাও এখন সবাইকে সমান দেওয়া হবে। শিক্ষার্থীরা পাবে ১০০ টাকা।
তিনি বলেন, উপবৃত্তির সংখ্যা বাড়ানো হয়েছে। এখন থেকে ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে এই উপবৃত্তির টাকা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব হুমায়ূন খালিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর প্রমুখ।
প্রাথমিক বৃত্তির ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 