News Bangla 24 BD | সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে-নাসিম - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে–নাসিম


স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ‘বর্তমান সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদালয়ের মিল্টন হলে নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস, ২০১৬ পালন উপলক্ষে আয়োজিত ‘অটিজম : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় নাসিম এ কথা বলেন।

অভিভাবকহীন প্রতিবন্ধীদের দায়িত্ব সরকারের উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অবহেলার হাত থেকে রক্ষা করার জন্য অটিজমসহ অন্যান্য প্রতিবন্ধী শিশুদের সেবায় বিশেষ আইন প্রনয়ন করেছে।’

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা) বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপনার প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. শাহীন আকতার।
এতে নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৬ উপলক্ষে ইপনার প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ