News Bangla 24 BD | কৃষককে তার যথাযথ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কৃষককে তার যথাযথ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী


রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই কৃষকের প্রতি সবার সম্মান জন্মাবে। তবে এখন দেখা যায় কৃষকের ছেলে পড়াশোনা শিখে কৃষক হতে চায় না, কোনো কোনো সময় তো বাবার পরিচয়ও দিতে চায় না সে ছেলে। এটি যেন না হয় সে জন্য কৃষককে তার যথাযথ সম্মান দিতে হবে।

মঙ্গলবার বিকেলে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সব ছাত্র-ছাত্রীকে মাঠে যেতে হবে। শিক্ষাকার্যক্রমের ‍আওতায় তাদের কৃষি মাঠে নিয়ে যাওয়া উচিত, স্কুল-কলেজে এ জন্য যদি অতিরিক্ত নম্বরের ব্যবস্থাও করা লাগে তবে সেটি করতে হবে।

শেখ হাসিনা বলেন, আমরা কৃষি উপকরণ কার্ড দিয়েছি, যা দুই কোটি কৃষক পাচ্ছেন। এছাড়া দেয়া হচ্ছে ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা, যা এক কোটি কৃষক পাচ্ছেন। আমরা দেশি মাছের উৎপাদন বৃদ্ধিতে গবেষণা চালু করেছি এর পরিপ্রেক্ষিতে আমরা মিঠা পানির মাছ উৎপাদনে চতুর্থ স্থান নিয়েছি এখন।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি বলেছিল দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, এতে বিদেশি সাহায্য আসবে না। চিন্তা-চেতনায় কী পার্থক্য আমাদের সঙ্গে তাদের, একবার এটি ভাবুন!

এ বিভাগের অন্যান্য সংবাদ