News Bangla 24 BD | ফরিদপুরে আ. লীগ প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে আ. লীগ প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা


ফরিদপুরের মধুখালীতে ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় আওয়ামী লীগের প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিএনপির প্রার্থীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মো. আতিয়ার রহমান (৫৫) বাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মতিয়ার রহমানের বড় ভাই। আগামী ৭ মে এ ইউনিয়নে ভোট হওয়ার কথা রয়েছে।

মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের রায়যাদবপুরে এ ঘটনা ঘটে।

ওসি বলেন, রাত সাড়ে ৯টার দিকে বাঘাট বাজারে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পের সামনে দিয়ে বিএনপি প্রার্থীর সমর্থকরা কয়েক দফা মিছিল করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

“রাত সাড়ে ১০টার দিকে বিএনপির প্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা করে এবং কর্মীদের এলোপাতাড়ি কোপানো শুরু করে। এ সময় আতিয়ারসহ উভয়পক্ষের অন্তত আটজন আহত হন।”

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে সেখানে আতিয়ারের মৃত্যু হয় বলে জানান ওসি।

তিনি জানান, “এ ঘটনায় বিএনপির প্রার্থী আব্দুর রহিমসহ আটজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ