News Bangla 24 BD | এখনো তাদের তাড়া করে সেই দুঃসহ স্মৃতি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এখনো তাদের তাড়া করে সেই দুঃসহ স্মৃতি


সাভারে রানা প্লাজা ধসে ভয়াবহ মানবিক বিপর্যয়ের শোকাবহ ২৪ এপ্রিল আজ। পূর্ণ হলো সাভার ট্র্যাজেডির তিন বছর।

২০১৩ সালের এই দিনে রানা প্লাজা ধসের পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল ১ হাজার ১৩৫টি মরদেহ। অনেকে আবার চিরতরেই নিখোঁজ হয়ে গেছেন সেদিন।

রানা প্লাজা ধসের ঘটনার তিন বছর হয়ে গেলেও এখনো ভুলতে পারছেন না স্বজনরা সেই দুঃসহ স্মৃতি। সে দিনের ঘটনায় নিহতদের স্মরণে তাই আজো স্বজনদের বুক ফেটে কান্না বের হয়।

রোববার স্বজনদের আহাজারি আর আর্তনাদে ভারি হয়ে ওঠে সাভার বাজার বাসষ্ট্যান্ডের রানা প্লাজা প্রাঙ্গণ। তাদের কান্নায় সেখানে তৈরি হয়েছে হৃদয় বিদারক পরিবেশ। ধসে পড়া রানা প্লাজার স্থানে প্রিয় স্বজনকে স্মরণ ও তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন তারা।

সকাল থেকে রানা প্লাজার সামনে ভিড় জমিয়েছেন স্থানীয় পোশাক কারখানার শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ। ধসে রানা প্লাজার সামনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে নিহত শ্রমিকদের প্রতি সম্মান জানাচ্ছেন তারা।

শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা জেলা প্রশাসন, শিল্প-পুলিশ-১, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফোরাম, জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণফ্রন্টসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।

শ্রদ্ধা জানানো শেষে মানববন্ধন ও বিক্ষোভসহ সেখানে নানা কর্মসূচি পালন করছে শ্রমিক সংগঠনগুলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ