জয় অপহরণ চক্রান্তে ‘আরও তিন জন’: পুলিশ
যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তে জড়িত ‘আরও অন্তত তিনজনের নাম’ শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম রোববার সাংবাদিকদের বলেন, “সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাদের আইনের আওতায় আনা হবে।”
ওই তিনজনের নাম-পরিচয় প্রকাশ করেননি গোয়েন্দা কর্মকর্তা মনিরুল।
তবে তারা তিনজনই বাংলাদেশি জানিয়ে তিনি বলেন, “তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। তাদের কেউ প্রবাসে, কেউ বাংলাদেশে থাকে।”
তিনি বলেন, ওই তিনজনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল আরও জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে শফিক রেহমান বলেছেন, জয় সম্পর্কিত তথ্য পেতে ৩০ হাজার ডলার দেওয়া হয়েছে।
তবে শফিক রেহমানের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 