News Bangla 24 BD | জ্বালানি তেলের দাম কমল, পরিপত্র জারি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের দাম কমল, পরিপত্র জারি


সব ধরনের জ্বালানি তেলের দাম কমল। রোববার দিবাগত রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হবে।

এ বিষয়ে রোববার সন্ধ্যা ৭টায় পরিপত্র জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। পরিপত্র জারির বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম হোসেন।

এর আগে রোববার বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, ‘সোমবার থেকেই তেলের নতুন দাম কার্যকর হবে।’

প্রতি লিটার ডিজেলে ৩ টাকা, অকটেনে ১০ টাকা, পেট্রোলে ১০ টাকা ও কেরোসিনে ৩ টাকা দাম কমানো হয়েছে।

প্রতি লিটারের দাম (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে- ডিজেল ৬০.০১ টাকা, কেরোসিন ৬০.৮১ টাকা, অকটেন ৮১.৬৩ টাকা, পেট্রোল ৭৮.৮৩ টাকা এবং ফার্নেস অয়েল ৩৯. ৬১ টাকা।

পরিপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন রিফাইনারি লিমিটেড আমদানি বা ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েল বিপণন কোম্পানিগুলোর কাছে উল্লিখিত মূল্যে সরবরাহ করবে।

এর আগে ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকা নির্ধারণ করা হয়।

গত ৩১ মার্চ ফার্নেস তেলের দাম প্রতি লিটার ৬০ টাকা থেকে ৪২ টাকায় নামিয়ে আনা হয়। সেই সিদ্ধান্তের পর ৪ এপ্রিল জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ অন্য সব জ্বালানি তেলের দামও ১০ দিনের মধ্যে কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো ১৯ দিন পর।

এ বিভাগের অন্যান্য সংবাদ