News Bangla 24 BD | সংসদের মাধ্যমে বিচারপতি অপসারণে আইন অনুমোদন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সংসদের মাধ্যমে বিচারপতি অপসারণে আইন অনুমোদন


জাতীয় সংসদের মাধ্যমে বিচারপতিদের অপসারণে তদন্তের জন্য ‘বাংলাদেশ সুপ্রীম কোর্ট বিচারক (তদন্ত) আইন, ২০১৬’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে ‍এ অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, ‘সংবিধানের দায়বদ্ধতা থেকে এ আইনটি করা হচ্ছে। মূলত বিচারপতিদের অসদাচরণ ও অসামর্থ্যের বিষয়টি আইনে আনা হয়েছে। এখানে রাজনৈতিক বিদ্বেষপ্রসূত কোন বিষয় নেই।’খসড়া আইনে বিচাপতিদের অভিযোগের বিষয়ে তদন্তে দু’টি কমিটির কথা বলা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ