News Bangla 24 BD | সাড়ে পাঁচ বছরে সীমান্তে ১৪৬ বাংলাদেশি হত্যা : স্বরাষ্ট্রমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাড়ে পাঁচ বছরে সীমান্তে ১৪৬ বাংলাদেশি হত্যা : স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গত সাড়ে পাঁচ বছরে ভারতীয় সীমান্তে ১৪৬ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। ২০১২ সাল থেকে চলতি বছরের ১৮ এপ্রিল পর্যন্ত এ হত্যাকাণ্ড হয়। এর মধ্যে বিএসএস হত্যা করেছে ১০৯ জনকে। আর ভারতীয় নাগরিক কর্তৃক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ৩৭টি।

জাতীয় সংসদে সোমবার মাহমুদ উস সামাদ চৌধুরীর (সিলেট-৩) লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, সীমান্ত হত্যা বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রাণঘাতী মারণাস্ত্রের পরিবর্তে Non lethal weapon (Sound Grenade, Rubber Bullet ইত্যাদি) ব্যবহার করছে। এছাড়া ২০১৫ সালের বিজিবি-বিএসএফ মহাপরিচালকদের বৈঠক অনুযায়ী হত্যাকাণ্ড শূন্য পর্যায়ে নেমে আনার ক্ষেত্রে একমত হয়।

একই সঙ্গে অধিকাংশ নিহতের ঘটনা ভারতের অভ্যন্তরে হওয়ায় বিএসএফ মহাপরিচালক সীমান্ত হত্যা এড়িয়ে চলতে বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, বিভিন্ন দুষ্কর্মে লিপ্ত হওয়া এমনকি ক্ষেত্র বিশেষে বিএসএফ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ানো এবং তাদের আহত বা নিহত করা ইত্যাদি বিষয়গুলো বন্ধ করতে আহ্বান জানান। এছাড়া বিএসএফ-এর হাতে কোনো বাংলাদেশি আটক হলে তাকে হত্যা বা আহত না করার বিদ্যমান বিধি অনুযায়ী বিজিবির হাতে সোপর্দ করা হলে অবৈধ পারাপারসহ সকল প্রকার অপরাধের বিচার করার আশ্বাস দেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ