News Bangla 24 BD | মাহমুদুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মাহমুদুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় মাহমুদুর রহমানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার সকাল ১১টায় মাহমুদুর রহমানকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পুলিশ। দুপুর ২টার পর ঢাকার মহানগর হাকিম গোলাম নবী রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ১৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার (এএসপি) হাসান আরাফাত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. নুর নবী ২৫ এপ্রিল তার রিমান্ড ও গ্রেপ্তার বিষয়ক শুনানির জন্য দিন নির্ধারণ করেন। তার রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ