কলাবাগানে জোড়া খুনের ঘটনায় দুই মামলা
রাজধানীর কলাবাগানে চাপাতি দিয়ে কুপিয়ে জোড়া খুনের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল গভীর রাতে কলাবাগান থানায় পুলিশ বাদী হয়ে একটি ও নিহত জুলহাজ মান্নানের ভাই অপর একটি মামলা করেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। ২৫ এপ্রিল সন্ধ্যার আগে আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে একদল দুর্বৃত্ত নিজেদের কুরিয়ার সার্ভিসের কর্মী বলে পরিচয় দিয়ে কলাবাগান থানার উত্তর ধানমন্ডির ৩৫ নম্বর বাসায় প্রবেশ করেন।
তারা মার্কিন দূতাবাসের প্রাক্তন প্রটোকল অফিসার ও বর্তমানে দাতা সংস্থা ইউএসএইডের কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে। খুন করে পালিয়ে যাওয়ার সময় তারা ফাঁকা গুলি করে।
তাদের বাধা দিতে গিয়ে ওই বাসার দারোয়ান আহত হন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পালানোর সময় দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে মমতাজ নামে এক এএসআই আহত হন।
নিহত জুলহাজ প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই। তিনি বাংলাদেশে সমকামীদের নিয়ে প্রকাশিত রূপবান পত্রিকার সম্পাদক ছিলেন। এ ঘটনার পর ঘটনাস্থাল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 