ঢাকা শহরের প্রতিটি এলাকায় সিসি ক্যামেরা: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ঢাকা শহরের প্রতিটি এলাকায় সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি বসালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুনিদের সহজেই বের করতে পারবে। এ ছাড়া এর মাধ্যমে খুনিদের সহজে শনাক্তও করা যাবে। এটি সকলকে নিরাপদও রাখে।
কলাবাগান থানাধীন উত্তর ধানমন্ডির ৩৫ নম্বর বাসায় জোড়া খুনের ঘটনাস্থল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পরিদর্শন শেষে আইজিপি সাংবাদিকদের এসব কথা বলেন।
আইজিপি বলেন, প্রত্যেক অ্যাপার্টমেন্ট বা স্বতন্ত্র বাড়ির সবাইকে তারা সিসিটিভি লাগানোর জন্য অনুরোধ করেছেন, চিঠি দিয়েছেন। প্রত্যেক মহল্লার সমিতির সঙ্গে তাঁরা বৈঠক করেছেন, সিসিটিভি লাগানোর জন্য তাদের অনুরোধ করেছেন। কিন্তু সবাই যদি সিসিটিভি না লাগায়, তা হলে তাদের বাধ্য করা যায় না। বাধ্য করতে হলে সরকারকে আইন করতে হবে।
ঘটনা সম্পর্কে তিনি বলেন, হত্যাকাণ্ডটি সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। খুনিরা অনেক দিন ধরে রেকি করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে হচ্ছে। হত্যাকাণ্ডে জঙ্গি-সংশ্লিষ্টতা আছে কি না, জানতে চাইলে আইজিপি বলেন, তাঁরা এ ব্যাপারে এখনো নিশ্চিত নন। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে এই হত্যার ধরন এক মনে হলেও একটির সঙ্গে আরেকটিকে মেলানো যাবে না।
এ সময় তিনি বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানিয়েছেন, দুর্বৃত্তরা কোপানোর পরপরই জুলহাজ মান্নান ও মাহবুব তনয়ের মৃত্যু হয়। চাপাতি দিয়ে কোপানোর ফলেই তাদের মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, সোমবার বিকেলে রাজধানীর উত্তর ধানমণ্ডির ৩৫/এ আছিয়া নিবাসে জুলহাজ ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বত্তরা। এসময় টহল পুলিশের একটি পিকআপ ওই তেঁতুলতলা গলি দিয়েই যাচ্ছিল। কিন্তু তারা তাদের ধরতে পারেননি। উল্টো তাদের হামলায় গুরুতর জখম হয়ে গ্রীনলাইফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কলাবাগন থানা পুলিশের এএসআই মোমতাজ হোসেন। এ ঘটনায় সোমবার গভীর রাতে জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান একটি ও পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 