চট্টগ্রামে ১৬ টাকার জন্য প্রতিবন্ধী শিশুকে অমানুষিক নির্যাতন!
চট্টগ্রামের পতেঙ্গা থানার হাদীপাড়ায় এক প্রতিবন্ধী শিশুকে অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটেছে।
ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়।
নির্যাতনের শিকার ওই শিশুর নাম মিনহাজ (১৩)।
আর নির্যাতনকারী ইসহাক স্থানীয় যুবলীগের নেতা।
শনিবার বিকেল চারটার দিকে ঘটনাটি ঘটে।
ঘটনার পর পুলিশ ইসহাককে গ্রেফতার করলেও এক দিনের মাথায় তিনি জামিনে বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ারা থানার এতিম মিনহাজ কয়েক দিন আগে হাদীপাড়ায় তার ফুফুর বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দুই দিন আগে আইপিএলের একটি খেলা নিয়ে তার মামা তারেকের সাথে ইসহাকের ২৪ হাজার টাকার বাজি হয়। এতে ইসহাক হেরে গেলেও বাজির টাকা না দিয়ে তাকে হুমকি দেন।
মিনহাজ শনিবার বিকেলে ইসহাকের দোকানে গিয়ে একটি চিপস ও ইউরো কোলা কিনে ১০ টাকা দিয়ে বাকি ১৬ টাকা মামার পাওনা টাকা থেকে কেটে নিতে বলে।
এতে তিনি ক্ষিপ্ত হয়ে মিনহাজকে ধরে মাটিতে ফেলে মারধর করেন। এক পর্যায়ে পা দিয়ে শিশুটির গলা চেপে ধরেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 