News Bangla 24 BD | চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩


ডাকাত সন্দেহে চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে জনতা। আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, বুধবার ভোর রাতে উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বলেন, উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় বেশ কিছুদিন ধরে ‘ডাকাতের উৎপাত’ বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজন পালা করে পাহারা বসিয়েছিল।

“রাত ৩টার দিকে একদল সেখানে ডাকাতি করতে গেলে স্থানীয়রা ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”

নিহতদের মধ্যে সাগর ওরফে লম্বা সাগর (৩০) ও মো. রাসেল (২২) নামে দুইজনের নাম জানা গেলেও অন্য্যজনকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তাদের আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

ওসি আরও জানান, নিহত সাগর ওই ডাকাত দলটির নেতা। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল, তিনটি কার্তুজ, তিনটি রামদা ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ