News Bangla 24 BD | সুন্দরবনে আগুন : রেঞ্জজুড়ে সতর্কতা জারি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে আগুন : রেঞ্জজুড়ে সতর্কতা জারি


সুন্দরবনের তুলাতলা এলাকায় লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বারবার আগুন লাগার কারণে চাঁদপাই রেঞ্জজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দুপুরেও বিভিন্ন স্থানে ধোঁয়া দেখা যাচ্ছে। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ অব্যাহত রেখেছে। দুপুরে চাঁদপাই রেঞ্জজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয়েছে এই রেঞ্জের সব ধরনের পাস-পারমিট। এদিকে সুন্দরবনে বারবার আগুন লাগার কারণ উদঘাটনে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ মো. তৈহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সুন্দরবনে চার দফা আগুন লাগার ঘটনায় ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটির সদস্যসচিব বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে বলেন, সুন্দরবনে বারবার আগুন লাগার ঘটনা তদন্তে পরিবেশ ও বন মন্ত্রণালয় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মোজাহেদ হোসেনকে এই কমিটির প্রধান করা হয়। এ ছাড়া কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের প্রতিনিধিকে রাখা হয়েছে। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিন আরো বলেন, চাঁদপাই রেঞ্জজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই রেঞ্জে সব ধরনের পাস-পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত জেলে, মৌয়াল ও সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, সুন্দরবনে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, বন বিভাগ ও স্থানীয় গ্রামবাসী একযোগে কাজ করে যাচ্ছে। ওই এলাকার বিভিন্ন স্থানে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। প্রচণ্ড দাবদাহ ও বাতাসের তীব্রতা থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। তবে বনভূমিতে লাগা আগুন যাতে নতুন এলাকায় বিস্তৃত হতে না পারে, সে জন্য ওই এলাকায় ফায়ার লাইন কেটে দেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নেভানো না গেলেও তা নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ