News Bangla 24 BD | লক্ষ্মীপুরে কুপিয়ে ও গুলি করে ২জনকে হত্যা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে কুপিয়ে ও গুলি করে ২জনকে হত্যা


লক্ষ্মীপুরে ইসমাইল হোসেন মানিক ও কামরুল ইসলাম নামে দুই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তাদের হত্যা করা হয়। শুক্রবার সকাল ৯টায় সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাজিবপুর গ্রামের একটি খালি মাঠ থেকে নিহতদের লাশ উদ্ধার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মানিক স্থানীয় মৃত সেকান্তর হোসেনের ছেলে ও কামরুল ইসলাম ব্যবসায়ী শামছুল করিমের ছেলে। তারা দুইজনই স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও একই গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, রাত ২টার দিকে পৃথকভাবে কে বা কারা মোবাইল ফোনে মানিক ও কামরুলকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর সকালে স্থানীয় ইউছুফ ডাক্তারের বাড়ির পাশের একটি খালি মাঠে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহত কামরুলের মামা নুর আলম জানান, কে বা কারা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। সকালে হত্যার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন।

নিহত মানিকের মেয়ে জেনী জানান, সম্প্রতি স্থানীয় সন্ত্রাসী রিপন ও সংগ্রাম তার বাবাকে হত্যার হুমকি দেয়।

লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে ব্যবসায়ীক দ্বন্দ্বে এ জোড়া খুনের ঘটনা ঘটেছে। নিহতদের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। লাশ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ