বাংলাদেশ সরকারকে তথ্য দিলো ফেসবুক
বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। গত বছরের শেষ ছ’মাসে ১২ টি অনুরোধের মাধ্যমে ৩১ জনের তথ্য চাইলেও মাত্র ১৬ দশমিক ছয়, সাত শতাংশ তথ্য বাংলাদেশকে দেওয়া হয়েছে বলে ফেসবুকের গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্টে জানানো হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে ফেইসবুক কর্তৃপক্ষ ৪টি ‘কনটেন্ট’ দেখার সুযোগ বন্ধ করেছে। কিন্তু সংশ্লিষ্ট ব্যবহারকারীর নাম বা কনটেন্ট সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ফেসবুক।
এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৩৭ জন ব্যবহারকারীরর তথ্য চেয়েছিলো বাংলাদেশ কিন্তু ফেসবুক সে তথ্য দেয়নি।
গত বছর দুই বিদেশি নাগরিক হত্যা ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলার ঘটনার পর জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধের যুক্তিতে ১৮ নভেম্বর থেকে ২২ দিন ফেসবুক বন্ধ রাখে বাংলাদেশ। এ নিয়ে ফেসবুকের সঙ্গে দেনদরবার হয় সরকারের।ফেসবুক থেকে প্রতিনিধি বাংলাদেশ ঘুরে যাওয়ার পর চলতি বছর জানুয়ারিতে সিঙ্গাপুরে গিয়ে ফেইসবুকের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান কার্যালয়ে বৈঠক করেছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 