News Bangla 24 BD | ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, টাঙ্গাইলে দর্জিকে গলা কেটে খুন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, টাঙ্গাইলে দর্জিকে গলা কেটে খুন


টাঙ্গাইলের গোপালপুরে পৌরসভার ডুবাইল বাজারে এক দর্জিকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিহত নিখিল চন্দ্র জোয়ার্দার (৫০) পৌরসভার ডুবাইল বাজার এলাকার নলিনী চন্দ্র জোয়ার্দারের ছেলে।

স্থানীয়রা জানান, নিখিল চন্দ্র জোয়ার্দার তিন বছর আগে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদকে (সা) নিয়ে কটূক্তি করেছিলেন বলে অভিযোগ ওঠৈ। ওই ঘটনায় এলাকার লোকজন বিক্ষুদ্ধ হয়ে তাকে পুলিশে সোপর্দ করেন। ওই সময় তার বিরুদ্ধে গোপালপুর থানায় একটি মামলা হয়। ওই মামলায় তিনি তিন মাস হাজতবাস করেন। জেল থেকে জামিনে বের হয়ে তিনি নিজের ব্যবসা দর্জির কাজ করছিলেন।

পুলিশ জানায়, ডুবাইল বাজারে বাড়ির মধ্যেই তার দোকানে কাপড় কাটছিলেন নিখিল। এসময় মোটরসাইকেলে এসে তিন যুবক তার দোকানে ঢুকে এলোপাতাড়ি মাথায় ও গলায় কোপাতে থাকে। মৃত্যু নিশ্চিত করে ওই তিন যুবক মোটরসাইকেলে চলে যায়। এসময় দুর্বৃত্তরা বোমা সদৃশ্য একটি ব্যাগ ফেলে রেখে যায়। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যার ধরণ দেখে পুলিশের ধারণা, কোনও উগ্রপন্থি এ ঘটনা ঘটাতে পারে অথবা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, বিষয়টি পুলিশ দেখছে। পুলিশ জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ