এক মাস বাড়ল সিম নিবন্ধনের সময়সীমা
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৩১ মে রাত ১২টা পর্যন্ত সিম পুনর্নিবন্ধনে সময় ঠিক করে দিয়েছে সরকার। এতে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ল।
শনিবার বিকেলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এরপর কোনো রকম ঘোষণা ছাড়াই অনিবন্ধিত সব সিম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান তারানা হালিম।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের মতামতকে সব সময় গুরুত্ব দিয়ে এসেছে। এখনও দিচ্ছে। এজন্য আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের সময়সীমা আগামী ৩০ মে রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
তারানা হালিম বলেন, যেসব সিম নিবন্ধনের চেষ্টাও করা হয়নি সেসব সিম ১ মে থেকে তিন ঘণ্টার জন্যে বন্ধ থাকবে। ৩১ মে রাত ১২ পর থেকে সব অনিবন্ধিত সিম একেবারে বন্ধ করে দেয়া হবে।
তিনি এই সময়সীমার মধ্যে সব গ্রাহককে তাদের অনিবন্ধিত সিম নিবন্ধন করে নেয়ারও আহ্বান জানান।
একই সঙ্গে বর্তমানে যে গতিতে আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের কাজ চলছে, তা যেন কোনোভাবেই শ্লত না হয়, সেজন্য মোবাইল অপারেটরগুলোর প্রতি তাগিদ দেন প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, দেশের ১৫ লক্ষাধিক প্রতিবন্ধী রয়েছে। তারা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্যে গেলেও তাদের সহযোগিতা করা হয়নি। ৩১ মে পর্যন্ত প্রত্যেক শনিবার তাদের জন্যে অফিস খোলা থাকবে। তাদের সিম নিবন্ধন করতে সার্বক্ষনিক দুইজন করে লোক থাকবেন। তাদের প্রতি অবশ্যই ভাল আচরণ করতে হবে।
এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ৩০ এপ্রিলের পর আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। ১ মে থেকে অনিবন্ধিত সিম ৩ ঘণ্টা করে বন্ধ করে দেয়া হবে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 