মে দিবসে অধিকার আদায়ের দাবিতে সোচ্চার শ্রমিকরা
মিছিল-শোভাযাত্রা আর সমাবেশ-আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে মে দিবস। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে নিজেদের অধিকার ও দাবি আদায়ে রাজপথে জড়ো হয়েছে শ্রমিক সংগঠনগুলো। রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে।
সকাল ৮টা থেকে ব্যানার, ফেস্টুন হাতে মিছিল করে জাতীয় প্রেসক্লাব এলাকায় জড়ো হতে থাকেন শ্রমিকরা। চলতে থকে মানববন্ধন, সংগীতানুষ্ঠান ও সভা-সমাবেশ। এক পর্যায়ে জমায়েত বেড়ে গেরে বেলা ১১টার দিকে প্রেসক্লাবের দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) মো. শহীদ জানান।
বাংলাদেশ শ্রমিক লীগ, বিপ্লবী শ্রমিক আন্দোলন, জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, ঢাকা জেলা মিটার চালিত ট্যাক্সিক্যাব শ্রমিক ইউনিয়নসহ ১৫টির বেশি সংগঠন প্রেস ক্লাব এলাকায় শ্রমিক সংহতি দিবসের কর্মসূচিতে অংশ নিচ্ছে।
এ দিবসে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকালে দৈনিক বাংলা মোড় থেকে প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শ্রমমন্ত্রণালয়। ঢাকা মহানগর শ্রমিক ইউনিয়ন, ঢাকা মহানগর শ্রমিক লীগ, ঢাকা বিভাগ শ্রমিক লীগ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শ্রমিক সমাবেশ করে শোভাযাত্রা নিয়ে জিপিও ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যায়।
সকালে পল্টনে মুক্তি ভবনের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জিপিও মোড়ে জাতীয় শ্রমিক জোট এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন পল্টন মোড়ে শ্রমিক দিবসের সমাবেশ করে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তৃতা দেবেন সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 