News Bangla 24 BD | শ্রমিক দিবসে কাজে বেরিয়ে প্রাণ গেল ২ শ্রমিকের - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শ্রমিক দিবসে কাজে বেরিয়ে প্রাণ গেল ২ শ্রমিকের


আজ রোববার শ্রমিক দিবসে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আক্তার হোসেন (২৭) ও নূরী বেগম (৫০) নামের দুই শ্রমিক নিহত হয়েছেন।

ওই দুই শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে নিয়েছে পুলিশ। এ দুটি ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, রোববার সকাল ১০টার দিকে রাজধানীর বাড্ডায় পায়রা স্কুলের সামনের একটি নির্মাণাধীন ভবনের দেয়ালে রং করছিলেন আক্তার হোসেন। এ সময় দড়ির তৈরি ঝুলন্ত সিঁড়ি ছিড়ে তিনি নিচে পড়ে যান। তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আক্তারের সহকর্মী শাহাদত জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল। তিনি তেজগাঁওয়ে থাকতেন। শাহাদাত বলেন, ‘এক দিন কাজ না করলে সংসার চলে না। এ কারণে সকাল থেকেই আক্তার ও আমি কাজ শুরু করি।

এদিকে সকাল ১১টার দিকে কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকার একটি প্লাস্টিক কারখানায় কাজ করছিলেন নূরী বেগম। এ সময় তিনি মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বলে সহকর্মী শামিম জানান। নূরী বেগমের একার আয় দিয়েই তার পরিবার চলে। তাই তিনি অন্যান্য দিনের মতো শ্রমিক দিবসেও কাজে এসেছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ