News Bangla 24 BD | মে দিবসে নার্সদের মুখে হাসি ফোটালেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মে দিবসে নার্সদের মুখে হাসি ফোটালেন প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক শ্রমিক দিবসে (মে দিবস) হাজার হাজার বেকার নার্সদের মুখে হাসি ফোটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মমতাময়ী মায়ের মতো এগিয়ে এসে আন্দোলনকারী বেকার সন্তানদের (নার্স) পাশে দাঁড়ালেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীকে ডেকে নিয়ে নির্দেশ দিলেন ওদের (নার্স) দাবি মেনে নাও। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপেই স্বাস্থ্যমন্ত্রী নার্স নেতাদের ডেকে দাবি মেনে নেয়া হলো বলে শুধুমাত্র ঘোষণাটি দিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়, সেবা পরিদফতর ও একাধিক চিকিৎসক নেতা এভাবেই জানালেন নার্স আন্দোলন সমাপ্তির নেপথ্যের কারণ।

গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ ডিপ্লোমা ও গ্রাজুয়েট বেকার নার্সেস অ্যাসোসিয়েশন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর পরীক্ষার মাধ্যমে সাড়ে তিন সহস্রাধিক নার্স নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে আসছিল। সাংবাদিক সম্মেলন, রাজপথে অনির্দিষ্টকালের অবস্থান, বিক্ষোভ সমাবেশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সেবা পরিদফতরে স্মারকলিপি পেশ, মশাল মিছিল, কফিন মিছিল এমনকি আমরণ অনশন করলেও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্ত্রণালয়ের পক্ষে কিছু করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছিলেন।

আন্দোলনকালে শাহবাগে পুলিশের হাতে নির্যাতনের শিকারও হয় নার্সরা। তাদের পক্ষে মাঠে নামার অপরাধে নার্স নেত্রী ইসমত আরাকে ঢাকার বাইরে বদলির ঘটনাও ঘটে। জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় বেকার নার্সরা রোদ-বৃষ্টিতে অবস্থান করলেও মনে মনে তারা হতাশাগ্রস্থ হয়ে পড়েছিলেন।

আজ হঠাৎ করে সকল সমস্যার সমাধান হয়ে গেল। আর এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপেই সমস্যার সমাধান হয়েছে বলে জানান, সেবা পরিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক নিলুফার ফারহাদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ