News Bangla 24 BD | মঙ্গলবার ঢাকায় আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার ঢাকায় আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী


আগামীকাল মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে ঢাকা আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরে কুয়েত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণসহ দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন বলে আশা করা যাচ্ছে। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে কুয়েতের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, সামরিক সহযোগিতা এবং কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজীকরণ–সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরিত হবে।

সফরকালে কুয়েতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। পরবর্তী সময়ে কুয়েতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।

কুয়েতের প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং মহান জাতীয় সংসদের চলতি অধিবেশনের কার্যক্রম পরিদর্শন।

এ বিভাগের অন্যান্য সংবাদ