স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী দুই-এক মাসের মধ্যে ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হবে।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার রাতে আয়োজিত ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, এই বিভাগের কেন্দ্র বিন্দু হবে ফরিদপুর। ফাইলে সই হয়েছে, আশা করি খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব হবে। বর্তমানে ফরিদপুর জেলার যে আয়তন আছে, বিভাগ হলে তার চেয়ে তিনগুণ বেড়ে যাবে।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার ইচ্ছা আছে। যে বিশ্ববিদ্যালয়টি হবে আন্তর্জতিক মানের। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাল্লা দেবে। এ দিকে ফরিদপুরে যে স্টেডিয়াম আছে, সেটি অন্য কোনো তুলনায় একটুও কম নয়। শুধু এখানে আন্তর্জাতিক মানের হোটেল না থাকায় আন্তর্জাতিক মানের খেলা এই স্টেডিয়ামে হচ্ছে না। তাই এখানে আন্তর্জাতিক মানের হোটেল প্রয়োজন।
মাওয়া দিয়ে পদ্মা সেতু হচ্ছে। মাওয়া দিয়ে শুধু ব্রিজ নয়, পাটুরিয়া দিয়েও ব্রিজ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। পাটুরিয়া ব্রিজ হলে ফরিদপুরে যাতায়াত সহজ হবে।
সংগঠনের সভাপতি ইসরাফ হোসেনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, মীর আকতার হোসেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন, অকটোর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবদুস সোবহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরটিভির ডেপুটি সিএনই রাজীব খান।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 