সাময়িকভাবে বন্ধ হচ্ছে না অনিবন্ধিত সিম
বায়োমেট্রিক পদ্ধতিতে অনিবন্ধিত সিম ৩০ এপ্রিলের পর সাময়িকভাবে বন্ধ করার নির্দেশনা দিয়েছিল সরকার। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের ঘোষণার রেফারেন্স দিয়ে মোবাইল ফোন অপারেটরদের কাছে এ সংক্রান্ত একটি মেইল পাঠিয়েছিল বিটিআরসি। কিন্তু বিষয়টি জটিল ও সময় সাপেক্ষ বিধায় অপারেটরগুলো সংযোগ বিচ্ছিন্ন করেনি। এছাড়া অাইনগত বাস্তবতা ও অপারেটরদের চাপে আগের সিদ্ধান্ত থেকে অনেকটা সরে এসেছে সরকার। যার ফলে বায়োমেট্রিক পদ্ধতিতে অনিবন্ধিত সিম এখনই বন্ধ হচ্ছে না। মোবাইল অপারেটর ও বিটিআরসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, নির্দেশনায় ১ মে ‘সিম্বলিক’ ও ‘র্যান্ডম’ উপায়ে নিবন্ধন না করা কিছু সিম সংযোগ বিচ্ছিন্ন করে ২ মে ওই তালিকা বিটিআরসিতে জমা দিতে বলা হয়। কারিগরি দিক বিচারে বিষয়টি জটিল ও সময় সাপেক্ষ বিধায় ৩ মে পর্যন্ত কোনো মোবাইল ফোন অপারেটরই কোনো সংযোগ বিচ্ছিন্ন করেনি। এমনকি সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক নিবন্ধনবিহীন সংযোগ বিচ্ছিন্ন করেনি।
মোবাইল ফোন অপারেটরগুলো বলছে, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের সময় বৃদ্ধি করায় ৩১ মে পর্যন্ত গ্রাহকদের সিম নিবন্ধনের সুযোগ থাকছে। ফলে আইনি ও নির্দেশনাগত কিছু বিষয়ের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা যাচ্ছে না। বিটিআরসির নির্দেশনার বিষয়ে অপারেটগুলোর এই যৌক্তিক ব্যাখ্যার পর অনেকটাই নিরব হয়ে গেছে।
অপারেটরগুলোর মতে, এখনো বিপুল সংখ্যক সিম নিবন্ধনের বাইরে রয়েছে। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ও সিরিজের সিম রয়েছে। র্যান্ডমলি সংযোগ বিছিন্ন করতে গেলে গ্রাহক অধিকারের বিষয়সহ নানা প্রশ্ন আসতে পারে। বিশেষ করে আইনগত নানা জটিলতা তৈরি হতে পারে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 