News Bangla 24 BD | আমতলী বস্তির আগুন নিয়ন্ত্রণে, ৪০টি ঘর ভস্মীভূত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আমতলী বস্তির আগুন নিয়ন্ত্রণে, ৪০টি ঘর ভস্মীভূত


রাজধানীর গ্রিনরোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৪০টি টিনশেড ঘর ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (০৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বস্তির একটি টিনশেট ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম চৌধুরী বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।’

এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা টিনশেড ঘর তৈরি করে থাকতেন বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ